সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর
সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশের প্রাচীন রাজধানী এই সোনারগাঁওয়ে ছিলো আমাদের বাণিজ্যিক ঐতিহ্যের স্মারক মসলিন শিল্প যার রাজধানীও ছিল এই সোনারগাঁও। আমার এই চ্যানেলে আমি এর আগে আপনাদেরকে সোনারগাঁওয়ে বাংলার স্বাধীন সুলতানদের রাজধানী দেখাতে নিয়ে গিয়েছিলাম। এবং এর পরের ভিডিওতে আপনাদেরকে সোনারগাঁওয়ের পানাম নগরী দেখিয়েছিলাম। মানে এর আগের ভিডিও দুটিতে আমাদের প্রাচীন সৌর্য্য বীর্যের বন্দনা করেছিলাম। আজকের ভিডিওতে সোনারগাঁওয়ের আর একটি নিয়ামক যোগ হবে। তা হলো আমাদের দৈনন্দিন জীবনের কর্মযজ্ঞকে কেন্দ্র করে গড়ে উঠা আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতির গৌরবময় ঐতির্য্য। হ্যাঁ বন্ধুরা। সোনারগাঁওয়ে সংরক্ষিত রয়েছে আমাদের ঐতির্যবাহী লোকজ কারুশিল্পের অনেক অনেক স্মারক-উপকরণ - শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি মহতী উদ্যোগের ফসল, একটি প্রতিষ্ঠান - যার নাম শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর। দর্শক, আপনার মনে কি সাধ জাগে না জানতে? হাজার বছর আগে আমাদের কৃষ্টি সংস্কৃতি কেমন ছিল, আমাদের লোকরা কি কি কাজ করে জীবন নির্বাহ করতো? তাদের ঘরগুলো কেমন ছিল? কি কি ...

Comments
Post a Comment